শিক্ষা বিস্তারের লক্ষ্য সামনে রেখে,নীলফামারী জেলায় ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের গোমনাতী বাজারে, স্থানীয় জনগন ও প্রশাসনের যৌথ উদ্যোগে, বিপুল উৎসাহ-উদ্দীপনায়, ২০০০ সালের ১ লা জুলাই নীলফামারী জেলা সদর থেকে ৩০ কিলোমিটার দুরে কোলাহলমুক্ত সবুজ বৃক্ষরাজি শোভিত প্রায় ৫ (পাঁচ) বিঘা জমির উপর এক নৈসর্গিক মনোরম পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্টিত হয় এবং এবং স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে শহীদ জিয়া বালিকা বিদ্যালয় নামে নামকরন করা হয়।
ডোমার উপজেলা সদর থেকে, ডোমার বোড়াগাড়ী গোমনাতী চিলাহাটি সড়কে গোমনাতী বাজারের উত্তরে ৩০০মিটার পর পশ্চিমে মেইন রোড পার্শ্বেই অবস্থিত।
মোট ১.৫একর জমির উপর চারদিকে বাউন্ডারী ঘেরা ৪ (চার) তলা ভিত্তি যুক্ত ১ তলা বিল্ডিং ৯,০০০ বর্গফুট, কক্ষ সংখ্যা ০৫ টি, টিনসেড বিল্ডিং ০২ (দুই) টি কক্ষ সংখ্যা ১৪টি, একটি মটর সাইকেল গ্যারেজ, ৩,২৪০ বর্গফুট নির্মাণাধীন অডিটোরিয়াম ও ২১,৭৫০ বর্গফুট এর একটি পুকুর এবং ও ৯০০ বর্গফুট ছাত্রী কমন রুম ।
আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি সমৃদ্ধ একটি বিজ্ঞান ল্যাব আছে,যা ছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করছে ।
ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণির বই,ধর্মীয় বই, উপন্য়াস ও গল্প, মুক্তিযুদ্ধ ও বিভিন্ন ব্যক্তির জীবনী বিষয়ক বই, কবিতার বই,মোট ২,৫১৯ খানা বই ও একটি পাঠ কক্ষ নিয়ে একটি লাইব্রেরী অছে ।